print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৭-১১-২০২০
চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ
শুভ জন্মদিন সাংবাদিক অমিত নাথ, দৈনিক আলোড়ন বাংলা পত্রিকার রিপোর্টার অমিত নাথ এর শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে এক শুভ ক্ষণে চট্রগ্রামের এক সম্ভান্ত পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজকের চট্টগ্রাম এর স্বনামধন্য সাংবাদিক ও সকলের প্রাণ প্রিয় সাংবাদিক অমিত নাথ। ছাত্রজীবন থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন অমিত নাথ। সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তা বা ভাবনা ভাবতে চান না সাংবাদিক অমিত নাথ । সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন তরুণ উদ্যোক্তা এক সূত্রে জানা যায় । অমিত নাথ জানান ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন। পেশাগত কাজে এরইমধ্যে দেশের প্রায় বিভিন্ন জেলা উপজেলা চষে বেড়িয়েছেন। তবে সবচেয়ে পছন্দের স্থান চট্টগ্রাম নিজের বাড়ি ও চট্টগ্রাম রাউজান উপজেলায় । সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক ও উদ্দোক্তা। অল্প বয়সে সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন সাংবাদিক অমিত নাথ ।