
প্রকাশিত,১৮, নভেম্বর,২০২৩
রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর
মাদারীপুর শিবচরের মানব পাচারকারী চক্রের মুল হোতার ছোট ভাই মিরাজুল সিপাই (৩৫) কে ভুক্তভোগীর পরিবার আটক করেছে বলে জানা গেছে।
মিরাজুল সিপাই মাদারীপুর শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুরের
মোঃ সামাদ সিপাই এর ছেলে। তিনি তার বড় ভাই শহিদ সিপাই এর সহোযোগি হিসাবে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
১৭’ই নভেম্বর একটি অডিও ভয়েস সোশাল মিডিয়া ফেইসবুকে পোস্ট হয়। সেখানে জানানো হয় লিবিয়াতে যে সাত জন জেলের বাইরে ছিলো আজ তাদের লিবিয়া পুলিশ আটক করে বাঙ্গিনা নামক একটি জেলে নিয়ে যাওয়া হয়েছে। তারা দাবি করেন শহিদ সিপাই তাদের পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। সোসাল মিডিয়ায় পোস্ট কৃত অডিওতে আরও বলা হয় তাদের পুলিশের হাত থেকে ছাড়াতে হলে ১৮ নভেম্বর সকাল ১১ টার মধ্যে ২ লক্ষ করে টাকা পাঠাতে হবে।
এই খবর শুনে ভুক্তভোগীর পরিবার ও স্বজনেরা সঙ্গবদ্ধ
হয়ে আজ ১৮ নভেম্বর সকাল ৮ টার দিকে মানব পাচারের মুল হোতা শহিদ সিপাই এর ছোট ভাই মিরাজুল সিপাইকে আটক করে।
সারাদিন আটকে রেখে তার মাধ্যমে তার বড় ভাই শহিদ সিপাই এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সব শেষে ব্যর্থ হয়ে বিকাল ৫ টার দিকে ভুক্তভোগীর স্বজনরা তাকে মাদারীপুর র্যাব-৮ এর কার্যালয়ে নিয়ে যান।
পড়ে মিরাজুল সিপাইকে মাদারীপুর র্যাব-৮ এর কাছে তুলে দেয় ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা।


