
প্রকাশিত,২, অক্টোবর,২০২১
মনির হোসেন শাওন ঃ
২ অক্টোবর ২০২১ শনিবার বিকালে রাজধানীর তোপখানা রোড বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ হলে শিক্ষাক্ষেত্রে স্যার সলিমুল্লাহর অবদান ও পদক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম শাহনাওয়াজ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপক ড. এসএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ আলমগীর, ড. মোহাম্মদ আব্দুল হাই, ড. মুহাম্মদ জমির হোসেন ও কথাসাহিত্যিক তৌহিদুর রহমান। সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক কবি শাহজাহান আবদালী।
পদকপ্রাপ্তরা হলেন শিক্ষায় জাহাঙ্গীর আলম ও আবদুল কাদের মৃধা, মুক্তিযুদ্ধে মোঃ আলাউদ্দিন, সরকারি সৎ কর্মকর্তা হিসেবে লতিফ মোঃ আবু রেজা, আবৃত্তিশিল্পে আজহারুল ইসলাম রনি ও জাহানারা রেখা, নজরুল গবেষণায় ফেরদৌস খান, কবিতায় ফারুক মোহাম্মদ ওমর, কর্মউদ্যোগী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর।


