print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৫ জানুয়ারি, ২০২১

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি:

যশোহরে শার্শা সীমান্ত থেকে ১ হাজার ২শত৪ বোতল ফেন্সিডিলসহ শাহীন হোসেন(৩৫)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (২৫ জানুয়ারি) ভোরে শার্শার শিকারপুর সীমান্তের নারকেল বাড়িয়া গ্রাম থেকে ১হাজার১৫ বোতল ফেন্সিডিল ও রঘুনাথপুর সীমান্ত থেকে ১৮৯ বোতল ফেন্সিডিল আটক করা হয়।
আটকৃত মাদক ব্যাবসায়ী রঘুনাথপুর গ্রামের ইয়ানুর রহমানের ছেলে।

যশোর ৪৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল এনে শিকারপুর সীমান্তের অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সাহিবুর রহমান সংগীয় একটি টহল দল নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১ হাজার ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ভারত সীমান্তে পালিয়ে যায়। অপর দিকে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৮৯ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।আটককৃত আসমীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
০১৯২৭০৩০৯২৮
২৫/১/২১