
প্রকাশিত,০২, সেপ্টেম্বর,২০২২
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শার জামতলার পাঁচপুকুর নামক এলাকার ওরিয়েনটাল ওয়েল কোম্পানি লিঃএর সামনে থেকে ৯ কজি ৭শ ৫৯গ্রাম ওজনের ৩০টি স্বর্নের বারসহ আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও কবির হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫) নামে দুইজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে যশোর ডিবি ও শার্শা থানা পুলিশের সদস্যরা। আটক উভয়ের বাড়ি কুমিল্লা জেলার হোমনা ও দাউদকানদি উপজেলার সাজাদিয়া এলাকার বাসিন্দা।
স্বর্ণ উদ্ধারের সময় পুলিশ ও পাচারকারীদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান।
শুক্রবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে স্বর্নের বারসহ পাচারকারীদের আটক করা হয়। এ সময় যশোর ডিবি পুলিশের দুইজন ও শার্শা থানা পুলিশের একজন সদস্য আহত হয়।
যশোরের শার্শার নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, গোপন সুত্রে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার টহলদলের পুলিশ সদস্যরা। কৌশলে ছদ্দবেশে দীর্ঘদিন ধরে স্বর্নপাচার করে আসছিলেন তারা। সীমান্ত পথে ভারতে স্বর্ন পাচারকালে তাদের আটক করা হয়।এ সময় রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০ পিস সোনারবার পাওয়া যায়। যার মুল্য আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা বলে জানায় এ এসপি জুয়েল ইমরান। স্বর্নসহ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হবে।
তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্বক প্রচেষ্টা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
০২/০৯/২২


