
প্রকাশিত,১৫, আগস্ট,২০২১
উপজেলা প্রতিনিধি ঃ
যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার(১৫আগস্ট)সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে উপজেলা চত্বরে দুটি ফল গাছের চারা রোপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথী, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান, তদন্ত ওসি তারিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমূখ।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৫/০৮/২০২১


