
প্রকাশিত, ১৬ মার্চ, ২০২১
বেনাপোল প্রতিনিধি :
সারা দেশের ন্যায় যশোরের শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মঙ্গবার(১৬মার্চ)সকাল ১১টার সময় বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা উপজেলা চত্বর থেকে এই ম্যারাথন দৌড় শুরু করা হয়।
এসময় ম্যারাথন দৌঁড়ে স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে ৩ কিলোমিটার ম্যারাথনে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথিসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৬/৩/২১


