
প্রকাশিত,৩০, অক্টোবর,২০২১
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের শার্শায় ১০০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইক সহ মিলন হোসেন বুড়ো (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বসতপুর গ্রামস্থ গোগা সাতমাইল রোড এলাকা থেকে তাকে আটক করে। আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের আলাউদ্দিন আলার ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান,মাদক পাচারকারীরা মাদকের একটি চালান পাচার করছে, এমন গোপন সংবাদে,
এএসআই ফিরোজ হোসেন অফিসার ফোর্স নিয়ে বসতপুর গ্রামস্থ গোগা টু সাতমাইল গামী রোডে অবস্থান নেয়। এসময় সন্দেহজনক একটি ইজিবাইক ডাক্তার রফিকুল ইসলামের সেবা হোমিও হলের সামন আসলে ফেন্সিডিল সহ আটক করা হয়।আটকৃত আসামির মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টএ প্রেরন করা হবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
৩০/১০/২১


