
প্রকাশিত, ০৬-১২-২০২০
সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭২ বোতল ফেন্সিডিল, ১৫০ পিস ইয়াবা সহ একটি টিভিএস মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ ডিসেম্বর)শার্শা থানাধীন এলাকায় অভিযানে মাদকদ্রব্য সহ আটক করা হয়।
আটককৃতরা হলো, যশোরের শার্শা থানার সামটা (পূর্ব পাড়া) গ্রামের মৃতঃ জেহের আলীর ছেলে রফিকুল ইসলাম পশারী ওরফে খাদেম (৩৫) ও সাতক্ষীরার কলারোয়া মৃতঃ খায়রব আলীর ছেলে বাসারাত হোসেন বাচ্চু (৪৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদে, শার্শা থানার সামটা গ্রামস্থ যশোর টু সাতক্ষীরা রোড এলাকা থেকে রফিকুলকে ৭০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
অপরদিকে, শার্শা থানার বাগুড়ী গ্রাম থেকে১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি টিভিএস মোটরসাইকেল সহ বাচ্চুকে আটক করা হয়।এবং রাড়ীপুকুর স্কুলপাড়া গ্রামস্থ আসামী সাদ্দাম হোসেনের (৩০) নিজ বসত ঘরের ভিতর থেকে ১০২ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত উদ্ধার করা হয়। এঘটনায় সাদ্দাম হোসেন পলাতক রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকৃতদের যশোর কোর্টএ প্রেরণ ও পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।


