
প্রকাশিত,২৩ একদিন, ২০২১
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ
যশোরেরর শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপুকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয় মেহেদী হাসান অপু জানান, ব্যক্তি কাজে যশোরে অবস্থান করার সময় আমার ০১৮৮৩-৩১১৬৪৭ফোন নাম্বারে ০১৮৮৩-৩৯১৬৪৭ ও ০১৯৫৯-৫৭৭৮৮৯ থেকে ফোন দিয়ে বলে আসাদুল মেম্বারের নামে ফেসবুকে যে পোষ্ট দিইয়েছিস সেটা ডিলিট করে দে। তা না করলে তুই মাটির নিচে যাবি নাকি উপরে থাকবি তুই ভেবে দেখ। তিনি আরও বলেন আসাদুল মেম্বারের চাল চুরির প্রতিবেদন শেয়ার করায় মেম্বারের পালিত কালা মিন্টু সহ কিছু দুষ্কৃতিকারী আমাকে ও ৩ ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউনুস আলীকে নানান ভয়ভীতি প্রদর্শন এবং আমাকে হত্যার হুমকি দিচ্ছে।আমার জীবনের নিরাপত্তা চেয়ে শার্শা থানায় অভিযোগ করেছি যার নং৮৫১তাং২২/৪/২১। উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগকে মৌখিক ভাবে অবহিত করেছি লিখত ভাবে দলের উর্দ্ধতন কর্মকর্তাদের কে অবহিত করবো।
Desh Somoy 1
তিনি আরও বলেন,বাগআঁচড়া ইউনিয়নের আসাদুল মেম্বারের চাল চুরির বিষয়টি দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ বিষয়টি জানে।চাল চুরির ওই প্রতিবেদন যে কেহ শিয়ার করতে পারে। বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগ ও আমার পরিবারের পক্ষ থেকে এসব দূর্নিতীবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোরদাবী জানায়।
এ বিষয়ে শার্শা থানা ডিউটি অফিসার এ এসআই শিফিকুজ্জামানের কাছে জানাতে চাইলে তিনি বলেন খাতা দেখে জানাচ্ছি বলে বিষয়টি এড়িয়ে যান। এ রিপোট লেখা পর্যন্ত।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২৩/৪/২১


