
প্রকাশিত,১৯, আগষ্ট,২০২২
সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
দুইদিনের ব্যবধানে যশোরের শার্শা সীমান্ত থেকে আবারও ১৭ পিচ সোনার বার সহ (১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের) মোনতাজ হোসেন (৪৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।
শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ১১টায় শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক মোনতাজ বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সোনা পাচারের গোপন খবরে, সীমান্ত এলাকায় রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মোনতাজকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিচ সোনারবার উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।সোনাসহ আটক আসামিকে শার্শা থানায় সোপার্দ করা হবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৯/৮/২২


