print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১ এপ্রিল, ২০২১

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধি ঃ

যশোরের শার্শা উপজেলার বাগ আঁচড়া ইউনিয়নে বঙ্গবন্ধু একতা সংঘ নামে ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার(৩১শে মার্চ) রাত ৯টার সময় বাগ আঁচড়া সাত মাইল গরুহাটের পাশে গাজী মার্কেটে এ ক্লাব উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু একতা সংঘের আহবায়ক গাজী আলমগীরের কবিরের সভাপতিত্বে, প্রধান অথিতি বক্তব্য রাখেন,বাগ আঁচড়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও ৮নং বাগ আঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল,বিশেষ অতিথী সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল,সাইফুর জ্জামান দিপু এছাড়াও নবীন ও প্রবীন নেতৃবৃন্দ বঙ্গবন্ধু একতা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর,
১/৪/২১