
প্রকাশিত,১২ এপ্রিল, ২০২১
সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ
যশোরের শার্শা চান্দুরীয়া ঘোপ গ্রামে ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪৫)নামে ধর্ষন চেষ্টাকারী কে আটক করেছে পুলিশ।
সোমবার(১২এপ্রিল) সকালে তাকে শার্শা থানা পুলিশ আটক করে।আটকৃত আসামি চান্দুরীয়া ঘোপ গ্রামের রমজান আলীর ছেলে।
শার্শা থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম জানান, শিশুটির মা বাড়িতে না থাকায় আব্দুল আলিম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে লোকজন এসে শিশুটি উদ্ধার করে এবং আলিম কে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেন যার নং ২০ তারিখ ১২/০৪/২১ ইং।
প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর
১২/০৪/২১


