print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, ডিসেম্বর,২০২১

বিশেষ প্রতিনিধি ঃ

শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২১ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)।
মঙ্গলবার সকালে ক্যাম্পাসস্থ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলির পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির সদস্যরা।

সাংবাদিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ’র নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমান, অর্থ সম্পাদক ইমানুল সোহান, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন ওয়াসিম, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বিপ্লব খন্দকার, তাজমুল হক জায়িম। এছাড়া সদস্যদের মধ্যে রাকিব মিয়া রিফাত, ইমরান মাহমুদ, মুতাসিম বিল্লাহ রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির শুভ বলেন, বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালের আজকের এই দিনে দেশকে মেধাশূন্য করে শোষণ-নিপীড়ন অব্যাহত রাখার অভিপ্রায়ে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিলো পাকহানাদার বাহিনী। আমরা আজকের এই দিনে সেই সূর্যসন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং হারানোর শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস। প্রতিবছর ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।