
প্রকাশিত,১১, নভেম্বর,২০২১
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে শহিদ জিয়া কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপি।
বুধবার বিকেল ৫ টায় স্টেশন রোডের জেলা বিএনপি অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ সামছুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, এম এ ওহাব, সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, বিএনপি নেতা সেলিম রেজা ডিউক সহ যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
বক্তারা ১৯৮৫ সালের জেলার স্বনামধন্য শহিদ জিয়া কলেজের নাম ২৬ অক্টোবর ২০২১ সালে হঠাৎ করে প্রতিহিংসামূলক এ সরকার নাম পরিবর্তন করেন। অনতিবিলম্বে নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল না করলে কর্মসুচি দেওয়া হবে।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট


