
প্রকাশিত,০৯, জুলাই,২০২১
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
মরণব্যধী করোনা ভাইরাসের সংক্রমণের হার দ্রুতগতিতে বাড়তে থাকায় , করোনা ভাইরাস সংক্রমণের হার কমিয়ে আনার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেয়া কঠোর লকডাউন / শটডাউন সঠিক ভাবে বাস্তবায়নের নিমিত্তে ৯ তম দিনেও কঠোর অবস্থানে থেকে কাজ কাজ করছে নীলফামারী জেলা পুলিশ ।
আজ শুক্রবার ছুটির দিন থাকার কারনে সকাল থেকে জেলার সকল প্রবেশ পথ ও চেক পোস্ট গুলোতে শক্ত অবস্থান নিয়ে প্রতিটি যানবাহন কঠোর চেক ও মোটরসাইকেলে একজনের বেশি করে চলতে দিচেছ না এবং শহরের ভিতরে কাউকে অযথা ঘোরাঘুরি করতে দিচ্ছে না।
শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ৯ পযন্ত নীলফামারীর জেলার বিভিন্ন চেক পোস্ট ঘুরে ও নাম না বলার শর্তে চেকপোস্টে অবস্থানরত কয়েকজন পুলিশ কর্মকতার সাথে কথা হলে তারা জানান আজ শুক্রবার ছুটির দিনে মানুষ যেন অযথা ঘোরাঘুরি করতে না পারে আর আর শহরে যাতে কেউ প্রবেশ করতে না পারে , এবং মোটরসাইকেল বা অন্য কোন যানবাহনে করে যেন কেহ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে না পারে সেজন্য আমরা জেলার প্রতিটি চেকপোস্টে কঠোর অবস্থান নিয়েছি।
এবিষয়ে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ এর সাথে ফোনে কথা বলার জন্য চেষ্টা করা হলে তার ফোন ব্যাস্ত থাকার কারনে ওসি আব্দুর রউফ এর কোন বক্তব্য নেয়া যায় নি ।
এদিকে কয়েকজন মাস্ক বিহীন লোকের সাথে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের দেখে পালিয়ে যায় ।
তবে রবিউল ইসলাম নামে একজনের সাথে কথা হলে তিনি বলেন মাস্ক সবসময় মুখে রাখলে মুখ ধসে যায় আর নিশ্বাস নিতেও কষ্ট হয় বলে জানান তিনি


