print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট ঃ

লালমনিরহাট আজ সোমবার ১৩ জুলাই দুপুরে পুলিশ লাইন্স-এ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। উক্ত কল্যাণ সভা পরিচালনা করেন মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট’সহ সকল থানার অফিসার ইনচার্জ ও লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কল্যাণ সভায় জেলার পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক সদস্যের দাবি/পরামর্শ সমূহ মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভায় সভাপতি আসাদুজ্জামান জুন২৬ মাসের অপরাধ পর্যালোচনায় ভাল কাজের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স’গনকে পুরস্কৃত করেন এবং সনদপত্র তুলে দেন।