print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাটে সদর উপজেলার দুরাকুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা’দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা’দক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-আজ মঙ্গলবার (৯-জুন-২০২৬)

সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দুরাকুটি এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় মোগলহাট থেকে লালমনিরহাট গামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের কাছে একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার পিস ‘টাপাল-১০০’ ব্র্যান্ডের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ডিএনএনসি অফিস থেকে।