
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
আদিতমারিতে র্যাবের বড় অভিযান।
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর তালুক হরিদাস এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২৯৬ বোতল নিষিদ্ধ কোডেইন-সমৃদ্ধ এস্কাফ (ESkuf) সিরাপ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এক মাদক ব্যবসায়ীকে, আর তার সহযোগী পালিয়ে যায়।
র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, দায়ের হয়েছে মামলা। সীমান্ত জেলায় মাদকের বিরুদ্ধে র্যাবের এই অভিযান নতুন করে আলোচনায় এসেছে।



