print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর বিশেষ অভিযানে ১৪৭ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, সিপিএসসি রংপুরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এ সময় তার কাছ থেকে ১৪৭ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩, সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
র‌্যাব সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।