print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাটের তিস্তা নদীর পানি কমে যায় দু’দিন আগে আজকে আবারও পানি বৃদ্ধি, কয়েক দফায় এমন পরিস্থিতির পর আবারও তিস্তার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী ও চরাঞ্চলের প্রায় ২২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

আজ সোম‎বার ১৩ জুলাই সন্ধ্যা ৬ টায় দেশের বৃহত সেচ প্রকল্প লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় পানির সমতল ৫২.১৮মিটার বিপদ সীমা ৫২.১৫মিটার যা বিপদ সীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।