print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

​আজ বৃহস্পতিবার ২০ আগস্ট২৬ইং নীলফামারী মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মোছা: মাসুদা আক্তারকে শিক্ষা অব্যাহত রাখতে জেলা প্রশাসন, লালমনিরহাটের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মাসুদা আক্তার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবী গ্রামের বাসিন্দা।

​পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়লে তিনি সহায়তা চেয়ে জেলা প্রশাসক লালমনিরহাটের নিকট আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে আজ ২০ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে ঐ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেন।
​শিক্ষা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এই মানবিক ও কল্যাণমুখী সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।