
প্রকাশিত
সুমন ইসলাম, লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার মদাতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কৈটারী মৌজায় এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০:৩০ ঘটিকায় মোঃ জাহাঙ্গীর আলমের কন্যা জাকিয়া আক্তার নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দুপুরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। শিশুর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



