
প্রকাশিত,১১ এপ্রিল, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতিকালে ২ডাকাতকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। এসময় উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই ২ডাকাত মারা যায়।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গুনিপুর গ্রামের জালাল মিয়ার সংবদ্ধ ৫জনের একটি ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাত দলের উপস্থিতির টের পেয়ে বাড়ীর লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে ২জনকে আটক করে। আটককৃতরা হলো মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকের পর উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন থেকে ডাকাতদের উপদ্রুব বেড়ে গেছে, আমরা প্রায়শই গ্রামের মানুষ মিলে পাহারা দেই, যাতে আমাদের ঘরবাড়ি নিরাপদ থাকে।
এবিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ ২টা উদ্ধার করেছে।


