print news || Dailydeshsomoy

 

রবিউল হোসাইন সবুজ, লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা লাকসাম পৌর শহরের প্রাণ কেন্দ্র কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়ক বাইপাসে অভিযানে স্বদেশ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার ( ৩০ মে ) দুপুরে লাকসাম বাইপাসে এ অভিযানে বিএসটিআই ও লাকসাম উপজেলা প্রশাসন ভেজাল বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে । এসময় , মিষ্টি ও দধির প্যাকেটে উৎপাদনের তারিখ উল্লেখ না করার কারণে স্বদেশ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার কে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড বিরত থাকার জন্য সতর্ক করা হয় প্রতিষ্ঠানটিকে । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন , লাকসামর নির্বাহী কর্মকতা ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন এবং কুমিল্লা জেলার বিএসটিআইয়ের ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান।