
প্রকাশিত,২১, সেপ্টেম্বর,২০২২
রবিউল হোসাইন সবুজ,কুমিল্লা প্রতিনিধিঃ
লাকসামের ঐতিহ্যবাহী বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের ২য় তালার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সুপারিশে জেলা পরিষদ ১০ লাখ টাক ও স্হানীয় জনগনের সহায়তায় মোট ব্যয় হয়েছে ১২ লক্ষ টাকা।
এখন সাইডওয়াল, ইলেকট্রনিক কাজ সহ ফিনিশিং করতে আরো ১০ লাখ টাকা প্রয়োজন। ইনশাআল্লাহ আল্লাহ অবশিষ্ট কাজ সুস্পন্ন করে দিবেন।
উল্লেখ্য, বাতাখালী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার বর্তমানে শিক্ষার্থী ২৬০ জন। এতিম ১৪ জন। বোর্ডিংয়ে প্রতিবেলা ৭০ জনের খাদ্য অর্থাৎ প্রতিদিন ২১০ জনের আহারের ব্যবস্থা আল্লাহ রহমতে যোগান হয়ে থাকে।
বাবুচি, সংগীত শিল্পী সহ ৯ জন শিক্ষক – কর্মচারী দ্বারা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।
বিশিষ্ট সাংবাদিক এম এস দোহার সন্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, কুমিল্লা জেলা পরিষদের প্রকৌশলী শরীফুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু ছায়েদ, আহাদ।
উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুল কুদ্দুস , সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিন,,নয়াদিগন্ত প্রতিনিধি মিজানুর রহমান , সাপ্তাহিক সবুজ পত্র সম্পাদক জামাল উদ্দিন স্বপন, সমাজ সেক তোফাজ্জল হোসেন,যুবলীগ নেতা মইন উদ্দিন তালুকদার,রাসেল ভুইয়া, জালাল আহমেদ, সাহেদ আলম, সাব্বির আহমেদ, আবুল বাশার,সমাজ সেবক শাহজালাল শাজু, জাহাংগীর আলম, কন্টাকটার সুমন প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা মোহাম্মদ নাজমুল হাসান।


