
প্রকাশিত,২৫,মে,২০২১
মোঃ বাবুল নেত্রকোণা ঃ
অসহায় পরিবারের কিশোরী মেয়ে রিমু দীর্ঘ দিন ধরে অসুস্থতা থাকায় ক্রমে ক্রমে রোগাক্রান্ত হওয়ার খবর সামাজিক ফেসবুক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমাজের বিত্তবান অনেকেই এগিয়ে আসছেন।
জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার ফচিকা গ্রামের গরীব অসহায় হাফিজা আক্তারের মেয়ে রিমু খেলায় মত্ত থাকায় সহপাঠীর আঘাতে আক্রান্ত হয়। কিন্থু কিছু দিন যেতে না যেতেই এই আঘাতটি ক্রমেই বেড়ে গিয়ে সমস্ত মুখ-মন্ডল ঘা হয়ে ছোখ মুখে পুচ বের হয়ে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। রিমুর প্রাথমিক চিকিৎসার দায়িত্ব নেন নেত্রকোণা জেলার যুবনেতা এ কে এম আজহারুল ইসলাম। পরক্ষণে কিছু দিন ভাল থাকলেও পূনরায় রিমুর অবস্তা অবনতি হলে জেলার বিত্তবান, মানবিক জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান সহ অনেকেই এই অবুঝ কিশোরী মেয়ে রিমুর চিকিৎসার দায়িত্ব নেন।
রিমু ঢাকার প্লাস্টিক বার্ন ইউনিটে চিকিৎসারত এই খবর পাওয়া মাত্র নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের সমাক কল্যাণ মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি রিমুর চিকিৎসার খবর এবং সুস্ত না হওয়া পর্যন্ত রিমুর চিকিৎসা চালানো দায়িত্ব নিলেন। এ বিষয়ে চিকিৎসারত রিমুর মা হাফিজা আক্তার এই প্রতিবেদক কে জানান, সমাজে এখনো ভাল মানুষ আছে বিধায় আমাদের মতো অসহায় গরীবদের পাশে দাঁড়িয়েছেন। তিনি আরো বলেন, জেলা প্রশাসক, প্রতিমন্ত্রী সহ যারা আমার মেয়ে রিমুর পাশে থেকে চিকিৎসা সাহায্য করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


