print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, এপ্রিল,০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

রাণীরবন্দরে রাণীপুর পলিটেক হাসপাতালের পাশে জমি সংক্রান্ত জেরে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। এর ম্যধ্য হামিদুল (৩৮) নামে একজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকি ৫ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, চিরিরবন্দরসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হামিদুল নামে একজনের মাথার চোট গুরুতর হওয়ায় দ্রুত রংপুরে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।