print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, নভেম্বর,২০২১

ঝালকাঠি প্রতিনিধি ঃ

ঝালকাঠির রাজাপুরে স্বামী পরিত্যাক্তা বাকপ্রতিবন্ধী এক নারী সন্তান প্রসব করেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় উত্তম শীলকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন ভূক্তভোগী ঐ নারীর বাবা।
উত্তম কুমার শীল, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহশংকর গ্রামের নগেদ চন্দ্র শীলের ছেলে। ঐ নারীর সন্তান প্রসবের পর থেকে উত্তম কুমার শীল পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, ভূক্তভোগী নারী স্বামী পরিত্যাক্তা হওয়ায় তিন সন্তান নিয়ে ৪ বছর যাবৎ বাবার বাড়িতে থাকেন। এর মধ্যে পাশের বাড়ির উত্তম শীলের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সম্পর্কের জেরে বিভিন্ন সময় ভূক্তভোগী নারীর বসত ঘরে এসে তার সাথে মেলামেশা করতেন উত্তম। এক সময় ঐ নারী গর্ভবতি হয়ে পরে এবং গত ১১ অক্টোবর একটি কন্যা সন্তানের জন্ম দেয়। পরে উত্তম কুমার শীলের আত্মীয় স্বজন মিমাংসার আশ্রাস দিয়ে সময় ক্ষেপন করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।