print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, সেপ্টেম্বর,২০২১

জিয়াউল কবীর, রাজশাহী ঃ

রাজশাহীর বাগমারা থানা পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ তিন যুবক অাটক হয়েছে। তারা পাঁচবিবি থানার দেবদত্তপুর গ্রামের বেলাল উদ্দীনের ছেলে আব্দুল কাদের (৩০), বাগমারা উপজেলার কালিকাপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৪০) এবং রামরামা গ্রামের নাজির উদ্দীনের ছেলে জাহিদ হাসান (৪২)।

বাগমারা থানার এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ দেউলিয়া চৌরাস্তা থেকে তাদেরকে অাটক করে। অাজ শনিবার ভোর ৪ টার দিকে মাদক ব্যবসায়ীরা সিএনজি যোগে রাজশাহী থেকে বাগমারা যাওয়ার পথে দেউলিয়া চৌরাস্তা নামক স্থানে সিএসজিটি পৌঁছালে ভিতরে থাকা যাত্রীদের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা সহ তাদেরকে ধরা হয় বলে সুত্রটি জানায়৷ তাদের ব্যবহৃত সিএনজিটিও জব্দ করে থানায় নেয় হয়।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মাদক উদ্ধারের ঘটনায় তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে৷