
মোঃ ফিরোজ ফরাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়ন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ কর্মসূচী পালন করা হয়।
আনন্দ টেলিভিশনের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মুহাম্মাদ আল আমিন হিরনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান, রাঙ্গাবালী প্রেসকাবের সভাপতি কামরুল হাসান। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আউটপোস্ট রাঙ্গাবালীর কন্টিনজেন্ট কমান্ডার আসলাম প্রিয়, প্রেসকাবের সাধারণ সম্পাদক এম সোহেল, মোঃফিরোজ ফরাজী বরিশাল বানী ও দৈনিক সকাল বেলা, মনিরুল ইসলাম আমার সংবাদ।
বেসকারী সংস্থা ভার্কের সমন্বয়কারী মোহসীন তালুকদার, এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।
##


