print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, সেপ্টেম্বর,২০২৩

মো: জিকরুল হক: নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর স্থায়ী ক্যাম্পাসে (প্লট-৪০৪ তেজগাঁও শিল্প এলাকা) ৩ সেপ্টেম্বর রবিবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং প্রিমিয়াম গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব ড. এসবিএম ইকবাল সহ প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং ডিরেক্টর উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মইন ইকবাল এবং ইমরান ইকবাল।
এতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা বৃন্দ সকলেই উপস্থিত ছিলেন।

এছাড়াও রয়েল ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (SWARUD) সহ সভাপতি আব্দুল্লাহ শাকিল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে। প্রতিষ্ঠানটি এতোদিন রাজধানীর বনানীতে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস কার্যক্রম পরিচালনা করে আসছিলো। বর্তমানে এটি তেজগাঁও শিল্প এলাকায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে নিজস্ব কার্যক্রম শুরু করেছে। স্থায়ী ক্যাম্পাসের অভ্যন্তরীণ কিছু উন্নয়নের কাজ এখনো চলমান।

শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে প্রশ্ন তোলেন।
বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে জানা গেছে চলতি বছরে সমাবর্তন হওয়ার প্রচেষ্টা চলছে যা নিয়ে শিক্ষার্থীরা অনেক আশাবাদী।