print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, জুলাই,২০২১

নোমান আহমেদ, স্টাফ রিপোর্টার(সিলেট) কোম্পানীগঞ্জঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন,দক্ষিণ রনিখাই ইউনিয়নের আওয়ামিলীগ নেতা ইকবাল হোসেন (ইমাদ) উপজেলাবাসী সহ দক্ষিণ রনিখাইবাসীকে পবিত্র ঈদ- উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গণমাধ্যমে প্রেরিত এক
বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, কোভিড-১৯করোনা ভাইরাস সংক্রমণের সময়ে আমরা একে-অপরকে সাহায্য সহযোগিতা করি এবং একে অপরের জন্য দোয়া করি। জনগণের ভালবাসা নিয়ে আমার আগামী দিনের পথ চলা। মানুষের কল্যাণে কাজ করতে আমার ভালো লাগে। বিগত বছরগুলোতে আমি আমার সাধ্যানুযায়ী জনকল্যাণমুখী উন্নয়ন কাজ করতে আমার চেষ্টা অব্যাহত রেখেছি। মানুষের ভালো কাজে একে-অপরকে সাহায্য সহযোগিতা করাই আমি দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি।

আগামী দিনেও সকলের প্রত্যাশা পূরনে আমার চেষ্টা অব্যাহত থাকবে। ইউনিয়নের সকল জনগণের ভালবাসা নিয়ে আমার আগামী দিনের পথ চলা। মডেল ইউনিয়ন
গঠনে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন,বিধাতার ইবাদত করে, সকলের পরামর্শকে কাজে লাগিয়ে এবং সতর্কতা অবলম্বন করে এ মহামারী করোনা ভাইরাস সংক্রমণ থেকে রেহাই পাওয়া সম্ভব। সরকারের বিধিনিষেধ মেনে সকলকে
চলার পরামর্শও তিনি দেন । সকলের সুস্থতা ও দীর্ঘায়ূ
কামনা করেছেন তিনি।

পরিশেষে তিনি বলেন আমরা সবাই যেন্ নিজ নিজ অবস্থান থেকে এই ঈদে অসহায় দরিদ্রদের দিকে তাকাই এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই।