print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কৃতি সন্তান হাসান আল মামুন লিমন সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ র‍্যালি ও শুভেচ্ছা কর্মসূচি পালন করেছে গফরগাঁও উপজেলা যুবদল।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা যুবদলের উদ্যোগে গফরগাঁও মিনি স্টেডিয়াম থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তারা বলেন, গফরগাঁওয়ের সন্তান হাসান আল মামুন লিমনকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
গফরগাঁও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ও যুবদল নেতা মোশাররফ মোল্লার নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

এ সময় যুবদল নেতা সালাম, রাজিব, মিন্টু, কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, হাসান আল মামুন লিমনের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের শক্তি ও ঐক্য বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা