
প্রকাশিত,১৭, জুন,২০২১
মনির হোসেন শাওনঃ
১৭ই জুন রোজ বৃহস্পতিবার ময়মনসিংহ ছাত্রদলের আলোচনা সভা চলাকালীন সময় পুলিশ হামলা চালাই,এতে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব ও ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক তৃনমুলের স্পন্দন ইকবাল হোসেন শ্যামল সহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী পুলিশী হামলায় আহত হয়,এই হামলার প্রতিবাদে নরসিংদী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম অপু,সদস্য সচিব মাইনুদ্দিন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক শফিকুল প্রধান রুবেল, শফিউল্লাহ ভুঁইয়া, জাহিদ হোসেন জাপ্পি আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা, মাসুম আহমেদ, কুদ্দুস আলম, রুবেল, বেলায়েত হোসেন বেলা, শাহিন, শাহ পরান সহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।


