print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, ডিসেম্বর,২০২১

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোতোয়ালী পুলিশ বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)।

সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

জানা গেছে আজ ২৯ ডিসেস্বর ২০২১ তারিখ বুধবার ময়মনসিংহ নগরীর বিট নং-১৭ বাম্মপল্লী এর আয়োজনে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কামাল খান, সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বরকত খান, বিট পুলিশিং দায়িত্ব থাকা এসআই তাইজুল ইসলাম প্রমুখ।

উক্ত বিট পুলিশিং কার্যক্রমের উঠান বৈঠকে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে কোন অপরাধমুক্ত সমাজ গঠন করতে পারবে না। অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

আপনাদের সহযোগীতাই এই সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী, সন্ত্রাসী, ধর্ষণ, অপরাধ কর্মকাণ্ড ছাড়াও জুয়া, মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। সকলের সহযোগীতা কামনা করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)।