print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, এপ্রিল,২০২৩

সাভার প্রতিনিধি ঃ

১৭ মার্চ, ২০২৩ তারিখ সাভার মডেল থানাধীন ডি-৫৭, তালবাগ সাকিনস্থ কবরস্থান (ব্রাক অফিসের সামনে) বাসার গ্যারেজের ভিতর হতে এ. কে. এম সামিউল বাসিত এর নিজ নামীয় ব্যবহৃত ০১ টি YAMAHA R15m World GP Anniversary edition মোটর সাইকেল অজ্ঞাতনাম চোরেরা সঙ্গোপনে চুরি করিয়া নিয়ে যায়।

সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্যের ভিত্তিতে বাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা দূর্গারামপুর গ্রামের ধনু মিয়ার ছেলে রাইয়ান ও তেজখালি গ্রামের শরিফ একই এলাকা হতে ০২ জন চোর সহ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।