print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৩ মার্চ, ২০২১

তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধিঃ

হার্ডের ফুটো নিয়ে বেচে থাকা দিনাজপুর জেলার খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ি ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রাামের নির্মল রায় (৪৫) এখন বাচতে চায় তার এক মাত্র মেয়ে শ্রীপ্রিয়ার (১৩) জন্য ।

নির্মল ভেড়ভেড়ি গ্রামের মৃত তেংগুয়া (৭৮) রায়ের ছেলে ,তিনি দীর্ঘ ৫ বছর ধরে হার্ডের ফুটোর রোগে ভুগছিলেন ।

এবিষয়ে নির্মলের স্ত্রী লতা (৩০) রায়ের সাথে কথা হলে তিনি বলেন আমার স্বামী বহুদিন ধরে বুকের ব্যথা নিয়ে ভুগছিলেন পরে রংপুরের এক চিকিৎসক পরিক্কা নিরিখা করে বলেন উনার হার্ডের ফুটো হয়েছে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে , আর আমার কাছে এখন কোন টাকা নাই যে আমি আমার স্বামীকে ভারতে নিয়ে যাব তাই আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে কিছু আর্থিক সাহায্যর জন্য আবেদন করছি ।

এবিষয়ে ২নং ভেড়ভেড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল হকের এর সাথে কথা হলে তিনি বলেন আমি বিষয়টি জানি না আপনার মাধ্যমে আমি বিষয়টি জানতে পারলাম , তবে তারা যদি আর্থিক সাহায্যর জন্য আমাকে বলে তাহলে আমি বিষটি নিয়ে ভেবে দেখবো এবং আর্থিক সাহায্য দেয়ার চেস্টা করবো

আর্থিক সাহায্য প্রদানের জন্য বিকাশ নাম্বার,

01308186611 …
01738652025
01876499220