print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, মার্চ,২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

শনিবার (২ মার্চ) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্সের পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বিভিন্ন উপজেলার গ্রামের অসহায় মহিলাদের স্বাবলম্বী করে গড় তুলতে তিন মাসব্যাপী হাতে-কলমে শিক্ষার এই আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ২০ জন অসহায় ও কলেজপড়ুয়া নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। বসুন্ধরা শুভসংঘের নিয়োগকৃত একজন নারী টেইলারিং মাস্টার তাদের প্রশিক্ষণ দেবেন।

এ সময় প্রশিক্ষণ নিতে আসা বিদবা লাকি আক্তার বলেন, মা-বাবা শখ করে লাকি নাম রেখেছেন। অথচ পুরা জীবনই আমার আনলাকি! অল্প বয়সে দুটি সন্তান রেখে স্বামী মারা গেছেন। মেয়ে বড় হচ্ছে, ছেলে ছোট। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাই। সন্তানের ভবিয্যৎ ভাবনায় রাতে ঘুম হয় না। বসুন্ধরা মালিক আমাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবে, আবার শিক্ষার শেষে মেশিন দিবে এমন খবর পেয়ে এখানে আসলাম। যদি মিশিন পাই এবার নতুন করে জীবন সাঁজানো যাবে।
বাবা হারা বৃষ্টি আক্তার (১৬) দশম শ্রেণী পর্যন্ত লেখা-পড়া করেছে। ছোটবেলায় বাবা মারা গেছে, টানাটানির সংসারে পড়াশোনা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি তার। এত অল্প লেখা-পড়া দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর কোন উপায় ছিলো না তার কাছে। সেলাই শিখে মেশিন পেয়ে সংসারের চাঁকা সচল করার প্রত্যয় ব্যক্ত করে বৃষ্টি।

মুরাদনগর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। মুরাদনগর শুভসংঘের উপদেষ্টা প্রভাষক আজিজুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ ধর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাহিদ হোসেন।
খোলা কাগজের আজিজুল হক, আমাদের সময়ের হাবিবুর রহমান, আমাদের কুমিল্লার এন.এ.মুরাদ, ঢাকা প্রতিদিনের ফয়জুল ইসলাম ফয়সাল, ভোরের ডাকের শামীম আহমেদ, মুক্ত খবরের আক্তার হোসেন ভূইয়া সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও.জসিম উদ্দীন।