print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩,মে,২০২৩

আবু বকর মোঃ হোসাইন,মুরাদনগর-রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মৃত আবুল কালাম আজাদের পরিবারকে উপহার হিসেবে নগদ পাঁচ লক্ষ টাকা প্রদান করে সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ। গতকাল শনিবার সাবেক এই নেতার বাড়িতে উপস্থিত হয়ে তার স্ত্রী-সন্তানদের হাতে প্রদান করে এই উপহার। সঙ্গে আশ্বাস দিয়েছেন সব সময় পরিবারটির পাশে থাকার।

মৃত আবুল কালাম আজাদ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সাবেক সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের দূর সময়ে সাংগঠনিক ভাবে হাল ধরেছেন, ফলে নেতা কর্মীদের নিকট আস্থার অপর নাম ছিলেন তিনি। উপজেলা আওয়ামী লীগের প্রতিটি স্তরের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত এই নেতার মৃত্যুতে জেলা-উপজেলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছিলো শোকের আবাহ।

এসম উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, ওসি আজিজুল বারী, সবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাঙ্গরা বাজার থানা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম প্রমূখ।

সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন মৃত নেতার পরিবারকে আশ্বস্ত করে বলেন, আজাদ আওয়ামী লীগের জন্য অনেক জীবনের সবসময় ত্যাগ করেছে। তার ছোট বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই উপহার। সামনের দিনগুলোতে আজাদের পরিবারের পাশে সকল বিপদে আপদে থাকবো। আল্লাহ তার সন্তনদের বাবার মতোই পরোপকারী মানুষ হিসেবে গড়ে তুলুন দোয়া করি।