
প্রকাশিত,৭, জুন,২০২১
সজীব সরকার, মুক্তাগাছা, ময়মনসিংহঃ
মুক্তাগাছা উপজেলা প্রশাসন এর উদ্যোগে আজ ভূমি সেবা সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মুক্তাগাছা উপজেলার ১১ টি তহশিলে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মনসুর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)মো. মাসুদ রানা। সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও অন্যান্য সেবাগ্রহীতারা। ভূমি সেবা সপ্তাহ ২০২১ এ আলোচনা বিষয়বস্তু নিম্নরুপ;
১/ভূমি উন্নয়ন কর আদায়ে হোল্ডিং অনলাইনে রেজিষ্ট্রেশন।
২/ নামজারি আবেদনে প্রয়োজনীয় কাগজাদি সম্পর্কে নাগরিকদের ধারণা প্রদান।
৩/ খাসজমি বন্দোবস্ত পাওয়ার নিয়ম
৪/ অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রাপ্তির নিয়ম
এ সময় ভূমি সেবা নিতে আসা নাগরিকদের দ্রুত সেবা প্রদান করার জন্য সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।


