
প্রকাশিত,২৭, মার্চ,২০২৩
মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে উপজেলা বিএনপি।
এ উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজির নেতৃত্বে একটি র্যালি বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গিয়ে পুষ্প অর্পণ করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আশরাফ আলী হাওলাদার, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা রহমান, মহিলা দলের সম্পাদিকা সালেহা রহমান, যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আবুল বাসার মোকলেছ প্রমুখ।


