
প্রকাশিত
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার তরুণ ও কর্মরত সাংবাদিকদের নবগঠিত সংগঠন ‘মিঠাপুকুর জার্নালিস্ট ফোরাম’-এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ঢাকাওয়াচ ২৪-এ কর্মরত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সালমান সিয়াম রিয়নকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটিতে মোঃ আওলাদ হোসাইন প্রধান সভাপতি এবং মোঃ মেহেদী হাসান মুরাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি মিঠাপুকুরের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে কমিটি প্রকাশের সময় বলা হয় |
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ মোত্তাসিন বিল্লাহ, সহ-সভাপতি আল রাফি আখন্দ ও মোঃ সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হাসান তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালমান ইসলাম পলক, কোষাধ্যক্ষ পবন কুমার সরকার, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আর রাফি, প্রচার সম্পাদক মোঃ রিপন শাহরিয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ফুয়াদ হাসান এবং নির্বাহী সদস্য মোঃ সাজিত হাসান সুজন, মোঃ রায়হান কবির ও নাজমুস সাকিব।
নবনির্বাচিত সভাপতি মোঃ আওলাদ হোসাইন প্রধান বলেন, “সহকর্মী সাংবাদিকদের ভালোবাসা ও আস্থায় ‘মিঠাপুকুর জার্নালিস্ট ফোরাম’-এর সভাপতি নির্বাচিত হওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই ফোরাম শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়; এটি মিঠাপুকুরের মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও অধিকার তুলে ধরার একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। পারস্পরিক মতপার্থক্য ভুলে সবার মেধা, অভিজ্ঞতা ও সম্মিলিত প্রচেষ্টায় ফোরামটিকে একটি আদর্শ ও অনুকরণীয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মুরাদ বলেন, “আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মিঠাপুকুরের তরুণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের ঐক্যকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা কাজ করব। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে সভাপতি ও কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করব।”
সাংগঠনিক সম্পাদক মোঃ সালমান সিয়াম রিয়ন বলেন, “মিঠাপুকুর জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মিঠাপুকুরের মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়া এবং জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরাই হবে আমাদের অন্যতম লক্ষ্য। সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার পাশাপাশি আড়ালে থাকা তথ্য ও মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে আমরা নিরলসভাবে কাজ করে যাব। এ পথচলায় সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।”
ফোরামের নেতৃবৃন্দ জানান, মিঠাপুকুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।



