print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, সেপ্টেম্বর,২০২২

মোঃ বাবুল নেত্রকোণাঃ

আজও এসপি ফয়েজ আহমেদ-এর দিক-নির্দেশনায় দূর্গাপুর থানা-পুলিশ নিষিদ্ধ ভারতীয় ২৯ বোতল মদ এবং ১০টি বিয়ার ক্যান সহ ৮ জন তরুণ কে গ্রেফতার করে।
জানা যায়, প্রতিনিয়ত দূর্গাপুর, কলমাকান্দা উপজেলায় বর্ডার ক্রস করে বিভিন্ন প্রকারের মাদক আনা-নেওয়া করে তারই লক্ষ্যে এই দুই উপজেলায় বিশেষ নজর রাখার জন্য এসপি ফয়েজ আহমেদ কড়া নির্দেশনা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় এই দুই উপজেলার দক্ষ পুলিশ সদস্যরা প্রতিদিন মাদকের উপর বিশেষ নজর রেখে বিপুল পরিমাণ মাদক সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে মহামান্য আদালতে সোর্পদ করছে।
এ প্রসংঙ্গে নেত্রকোণা জেলার দক্ষ বিচক্ষণ পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন,আমি সকলের সার্বিক সহযোগিতায় নেত্রকোণা জেলায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জিরো ট্রলারেন্স করতে বদ্ধপরিকর থাকবো। তিনি আরো জানান,নেত্রকোণার ১০টি উপজেলায় মাদকের বিরুদ্ধে সোচ্চার অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।