
প্রকাশিত,০৯, জানুয়ারি,২০২২
রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ৫”টি গাঁজা গাছসহ পলাশ কুমার ঘোষ (৪২) নামে এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানাযায়,৭ই জানুয়ারী তারিখে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকশ দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মহেশখোলা পশ্চিমপাড়ায় আসামি পলাশ কুমার ঘোষ এর বসত বাড়ীর গোয়াল ঘরের পিছন থেকে ৫টি তাজা গাঁজা গাছসহ পলাশ কুমার ঘোষ কে আটক করে।
আটককৃত পলাশ কুমার ঘোষ উপজেলার মহেশখোলা পশ্চিমপাড়া গ্রামের দুলাল ঘোষ এর পুত্র।
এই বিষয়ে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।


