
প্রকাশিত,১৪, জুন,২০২২
হানিফ খান রিপোর্টারঃ
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়ন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে তাওহীদি জনতা।
আজ মঙ্গলবার (১৪ জুন) আসরের নামাজ বাদ গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নে তাওহিদী মুসলিম জনতার আয়োজনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রসুলপুর বাজার জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন মসজিদ থেকে আগত তাওহিদী মুসলিম জনতা ও ইমামগন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ওলামা সমিতির সহ-সভাপতি মাওলানা ফজলুল হক, মাওলানা বেলাল, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা কামরুজ্জামান, মাওলানা মাসুদুর রহমান, মুফতি আসাদুল্লাহ সহ বিভিন্ন মসজিদ থেকে আগত তৌহিদী জনতার পক্ষে ইমামগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে যে কটূক্তি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। একবিংশ শতাব্দীতে কোনো সভ্য জাতি, দেশ বা সরকার কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। আমরা এর নিন্দা জানাই।
তারা আরো বলেন, এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা। বিক্ষোভে বিপুলসংখ্যক তৌহিদা জনতা অংশগ্রহণ করেন।


