print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, জানুয়ারি,২০২৩

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তুুপে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে শ্রীপুর পৌরসভার গরুহাটা এলাকায় ময়লার স্তুুপ থেকে এ নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮ টার দিকে পৌরসভার ময়লা ফেলতে যায় পরিছন্নতা কর্মী আজিজুল। ময়লার স্তুুপের পাশে কয়েকটি কুকুর প্লাস্টিকের উপর কামড়াতে দেখে সামনে এগিয়ে গেলে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মৃতদেহ দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানান, নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে নবজাতকে বিষয়ে বিস্তারিত বলা যাবে।