
প্রকাশিত,১৪, মার্চ,২০২৩
ময়মনসিংহ প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের অভিযানে ১০ বোতল ভারতীয় মদসহ আটক-২।
১৩ মার্চ-২০২৩ ইং তারিখ সোমবার রাতে উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই এলাকা হইতে তাদের আটক করা হয় এবং১৪ মার্চ মঙ্গলবার বিকেলে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে
থানা পুলিশ সূত্রে জানা যায়, ধোবাউড়া উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ধোবাউড়া থানা পুলিশ।
থানার এ এস আই মাসুদ, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রাতে অভিযান চালিয়ে তাদেরকে ভারতীয় ১০ বোতল মদসহ আটক করে।
মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) টিপু সুলতান।


