print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, মার্চ,২০২৩

ময়মনসিংহ প্রতিনিধি ঃ

ময়মনসিংহ সদর উপজেলার এক ধানক্ষেত থেকে মৌসুমী আক্তার (২৫) নামের পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডের থানা পুলিশ।

১ মার্চ ২০২৩ ইং তারিখ বুধবার দুপুরে সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মৌসুমী আক্তার জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী বলে জারাগেছে। সুজন হাসান নারায়ণগঞ্জে পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মৌসুমী আক্তারের সঙ্গে তার স্বামী সুজন হাসানের পারিবারিক বিরোধ চলছিল। এসব কারণে মৌসুমী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার রাত প্রায় ৯ ঘটিকার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মৌসুমী আক্তার। তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
বুধবার সকালে সদর উপজেলার দাপুনিয়া এলাকার গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেন। পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই হারুন অর রশিদ আরো জানান, ধারণা করা হচ্ছে ভিক্টিমকে হত্যার পর এখানে এনে ফেলে রেখে গেছে হত্যাকারীরা। কিভাবে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।