
প্রকাশিত,১২, মার্চ,২০২৩
শুভ বসাক, ময়মনসিংহঃ
ময়মনসিংহে এক্সপেরিয়েন্স ডিজাইন লিমিটেডের নতুন ব্র্যান্ড আমিরার শোরুম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নগরীর নতুন বাজার ট্রাফিক মোড় সংলগ্নে এ উপলক্ষে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এক্সপেরিয়েন্স ডিজাইন লিমিটেডের (আমিরা) ব্যবস্থাপনা পরিচালক মিয়া মাকসুদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন- এক্সপেরিয়েন্স ডিজাইন লিমিটেড (আমিরা) প্রতিষ্ঠাতা ও পরিচালক জয়নব মাকসুদ, এক্সপেরিয়েন্স ডিজাইন লিমিটেড (আমিরা) পরিচালক উসামা মাকসুদ, আমিরার হেড অফ অপারেশন মুশফিকুর রহমান, আমিরার মার্কেটিং টিম লিডার রউফ মোহাম্মদ মুহিসহ প্রমুখ। উল্লেখ্য দেশের ঐতিহ্যবাহী রং ও সৌন্দর্য ফুটিয়ে তোলার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে লাইফস্টাইল ব্র্যান্ড আমিরা।
এক্সপেরিয়েন্স ডিজাইন লিমিটেডের একটি নতুন ব্র্যান্ড আমিরা। বিশ্বের সমকালীন পোশাক শৈলী এবং স্বাচ্ছন্দের সমন্বয়ে তৈরি পোশাকের বিশাল সংগ্রহ ও ক্রেতাদের পোশাকে নতুনত্ব খুঁজে পাওয়ার স্বাধীনতা এনে দেওয়ার লক্ষ্যে কাজ করছে আমিরা। বাংলাদেশ যুক্তরাজ্য এবং ইথিওপিয়াভিত্তিক পোশাক, টেক্সটাইল, আনুষাঙ্গিক উপকরণ ও প্রযুক্তি নিয়ে কাজ করা এক অভিজ্ঞ ও দক্ষ বহুজাতিক রপ্তানিকারক প্রতিষ্ঠানের নতুন ভেঞ্চার হলো এই আমিরা ব্র্যান্ড।
সদ্য চালু হওয়া আমিরা ব্রান্ডের শো-রুমগুলোতে মেয়েদের- কামিজ, দোপাট্টা, ট্রাউজার, কুর্তি, স্কার্ভ/ওড়না, অ্যকসেসরিজ, সিল্ক টিউনিকস, এথনিক ফ্রকস, ফিউশন টপস, এমব্রয়ডারি লেগিংস, ফরমাল/ক্যাজুয়াল শার্ট, ট্যাঙ্ক টপস, ডেনিম (এমব্রয়ডারিড এবং লেজার) ও ফরমাল প্যান্ট এবং ছেলেদের ফরমাল/ক্যাজুয়াল পাঞ্জাবি, ডিজিটাল প্রিন্টেড পাঞ্জাবি এবং এথনিক ট্রাউজার্স (পাজামা), ক্যাজুয়াল/ ফরমাল শার্ট, ডেনিম প্যান্ট/জ্যাকেট, ব্লেজার এবং জেন্টস ব্রেসলেট উদ্বোধন উপলক্ষে ৪০% থেকে ৭০% পর্যন্ত বিশেষ ছাড় পাওয়া যাবে।


